নিজেকে এবং অন্যকে করোনার হাত থেকে বাঁচাতে মাস্ক পড়ুন আর বাংলা বাঁচাতে মমতাকে ভোট দিন, দেব
দি নিউজ লায়ন; নিজেকে এবং অন্যকে করোনার হাত থেকে বাঁচাতে মাস্ক পড়ুন আর বাংলা বাঁচাতে মমতাকে ভোট দিন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এর তৃণমূল প্রার্থী তপন দেব সিংহের সমর্থনে প্রচারে এসে আপনি আবেদন করলেন তৃণমূল সাংসদ দেব।
এদিনের জনসভায় দেব বলেন, “এরাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এবং সবার প্রিয় বাংলার অগ্নিকন্যা লড়াকু জনদরদী মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করতে তৃণমূল প্রার্থীদের জয়ী করুন।” একইসঙ্গে করোনা থেকে বাঁচতে সচেতন থাকার কথাও বলেন তিনি। দেব বলেন, “করোনা ভয়াবহ আকার নিচ্ছে। আপনারা সবাই নিয়মিত মাস্ক পড়ুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।”
নাম না করে নির্বাচন কমিশনের সমালোচনা করে ঘাটালের তৃণমূল সাংসদ বলেন তৃণমূল চেয়েছিল বাকি তিন দফার ভোট একদফায় করতে বাংলার রায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা তাই তৃণমূলের প্রচারের আর কোনো প্রয়োজন নেই মানুষ এমনই তৃণমূলকে ভোট দেবে কিন্তু তৃণমূলের আরজি মানা হল না। তবে যত দফাতেই ভোট হোক বাংলায় তৃণমূল ক্ষমতায় থাকছে।

Post a Comment